নারায়ণা ইন্টারন্যাশনাল স্কুল রামচন্দ্রপুর আমাদের এলাকার সেরা স্কুল। আমি মন থেকে বলছি
এখানকার পড়াশোনার মান সত্যিই খুব ভালো। সিবিএসই প্যাটার্নে খুব সুন্দর ভাবে পড়ানো হয়। প্রত্যেকটা বিষয় শিক্ষকরা ধরে ধরে, সহজ ভাবে বুঝিয়ে দেন। বাচ্চা কিছু না বুঝলে বার বার বুঝিয়ে দেন, কখনো বিরক্ত হন না।
এই স্কুলের সবচেয়ে বড় সম্পদ হলো এখানকার শিক্ষক শিক্ষিকারা। সব স্যার ম্যাডাম খুব অভিজ্ঞ, ধৈর্যশীল আর খুব আন্তরিক। ওনারা বাচ্চাদের শুধু ছাত্র ছাত্রী হিসেবে দেখেন না, নিজের সন্তানের মতো যত্ন নেন। প্রত্যেক বাচ্চার দুর্বলতা আর শক্তি বুঝে আলাদা করে গাইড করেন।
আমাদের প্রিন্সিপাল ম্যামকে বিশেষ ধন্যবাদ। উনি খুব ভালো মনের মানুষ। স্কুলের প্রত্যেকটা বাচ্চার খোঁজ রাখেন। বাবা মায়ের কোনো সমস্যা হলে উনি নিজে কথা বলেন, সমাধান করে দেন। ওনার নেতৃত্বে পুরো স্কুলটা খুব সুন্দর ভাবে চলে।
প্রিন্সিপাল ম্যাম ছাড়াও অফিস স্টাফ, আয়া দিদিরা, সিকিউরিটি দাদারা সবাই খুব ভালো। সবাই বাচ্চাদের খুব যত্নে রাখেন।
স্কুলের পরিবেশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর আর সম্পূর্ণ নিরাপদ। ক্লাসরুমগুলো বড়, সব ঘরে এসি আছে ,আলো বাতাস যুক্ত। পড়াশোনার পাশাপাশি খেলা, গান, নাচ, আরও ড্রয়িং, কালচারাল প্রোগ্রাম, কম্পিউটার , রোবটিক্স সব কিছুতেই সমান গুরুত্ব দেওয়া হয়। এতে বাচ্চারা সব দিক থেকে এগিয়ে যায়। এখানে থেকে অনেক বাচ্চা যারা ভালো করে কথা বলতে পারত না তারও এখন ভালো ভাবে কথা বলতে শিখে গেছে ।
আমি সব বাবা মাকে বলবো, আপনারা যদি আপনার বাচ্চার জন্য একটা ভালো, নিরাপদ আর যত্নের স্কুল খুঁজছেন, তাহলে একবার নারায়ণা ইন্টারন্যাশনাল স্কুল রামচন্দ্রপুরে এসে ঘুরে যান। আমার বিশ্বাস আপনাদেরও খুব ভালো লাগবে। ধন্যবাদ নারায়ণা ইন্টারন্যাশনাল স্কুল রামচন্দ্রপুরকে।
(Translated by Google)
Narayana International School Ramchandrapur is the best school in our area. I say it from the bottom of my heart
The quality of education here is really very good. The CBSE pattern is taught very well. The teachers grasp every subject and explain it in a simple way. If the child does not understand something, they explain it again and again, never get bored.
The biggest asset of this school is the teachers here. All the sirs and madams are very experienced, patient and very sincere. They do not see the children just as students, they take care of them like their own children. They understand the weaknesses and strengths of each child and guide them separately.
Special thanks to our Principal Ma'am. She is a very kind-hearted person. She keeps track of every child in the school. If the parents have any problems, she talks to them herself and solves them. Under her leadership, the entire school runs very well.
Apart from the Principal Ma'am, the office staff, the aya sisters, the security guards are all very good. Everyone takes great care of the children.
The school environment is very clean, beautiful and completely safe. The classrooms are large, all rooms have AC, and there is light and air. Along with studies, equal importance is given to games, singing, dancing, drawing, cultural programs, computers, robotics. In this, children progress in all aspects. Many children from here who could not speak well have now learned to speak well.
I would like to tell all parents, if you are looking for a good, safe and caring school for your child, then come and visit Narayana International School Ramchandrapur. I believe you will also like it very much. Thank you Narayana International School Ramchandrapur.